শাইখুল আজহারের ফতোয়া: শাসকের বিরুদ্ধে শা‌ন্তিপূর্ণ বিক্ষোভ শরিয়তে বৈধ

ইসলাম টাইমস ডেস্ক: শাসকের বিরুদ্ধে শা‌ন্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূ‌চি শরিয়তে বৈধ। এর সঙ্গে ঈমান বা কুফরের কোনো সম্পর্ক নেই বলে ফতোয় দিয়েছেন শাইখুল আযহার ও মিশরের গ্রান্ড মুফতি ড. আহমাদ তাইয়্যিব।

মিশর ভিত্তিক সংবাদমাধ্যম আল আহরাম গত বুধবার শায়খুল আযহারের এ ফতোয়া প্রকাশ করে।

এক বিবৃ‌তিতে শাইখুল আজহার বলেন, নির্বাচিত শাসকের বিরুদ্ধে দেশের সাধারণ জনতা শা‌ন্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূ‌চি পালন করতে পারবে এবং শরিয়তের দৃষ্টিতে এর বৈধতা রয়েছে। এর সঙ্গে ঈমান বা কুফরের কোনো সম্পর্ক নেই। শাসকদের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ প্রদর্শনকারীদের যারা কাফের বলে তারা ইসলাম থেকে দূরে সরে পড়েছে। তারা ইসলামের সঠিক ব্যাখ্যা থেকে বিচ্যুত হয়েছে। এমনকি যারা খোলাফায়ে রাশেদিনের বিরুদ্ধে সশস্ত্র অবস্থান করেছে তাদেরকেও কাফের ব‌লা হয়নি।

এই ফতোয়ার ব্যাপারে মিসরের গ্রান্ড মুফতি বলেন, আল আজহার সব সময় সবার কথা বিবেচনা করে কাজ করে এবং আমাদের শক্তি-সামর্থ্য দুর্বলকারী ও প্রতিষ্ঠানটির স্বাতন্ত্র্য বিলোপকারী বিভেদ এবং বিভাজন থেকে দূরে থাকে।

পূর্ববর্তি সংবাদআরব আমিরাতে আইনি স্বীকৃতি পেল গির্জা-মন্দির
পরবর্তি সংবাদদিনাজপুরে ঘুষের টাকাসহ ২ সরকারি কর্মকর্তা গ্রেফতার