আরামবাগ ও দিলকুশা ক্লাবেও ক্যাসিনোর সন্ধান

ইসলাম টাইমস ডেস্ক: পুলিশের অভিযানে মতিঝিলের দিলকুশা স্পোর্টিং ক্লাব আরামবাগ ক্রীড়া সংঘ থেকে ক্যাসিনো ও জুয়ার বিপুল সরঞ্জাম জব্দ করেছে মতিঝিল ও পল্টন থানা পুলিশ।

অভিযানে নেতৃত্ব দিচ্ছেন পুলিশের মতিঝিল বিভাগের এডিসি শিবলি নোমান। তিনি সাংবাদিকদের জানান, গোপন সংবাদের ভিত্তিতে একসঙ্গে চার ক্লাবে অভিযান চালানো হচ্ছে। তার নেতৃত্বে আরামবাগ ও দিলকুশা ক্লাবে অভিযান চলছে।

এ ছাড়া মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) আনোয়ার হোসেন জানান, অভিযানে ভিক্টোরিয়া স্পোর্টিং ক্লাবে ক্যাসিনো খেলার সরঞ্জাম, নগদ টাকা ও মদের বোতল উদ্ধার করা হয়েছে।

তিনি বলেন, অভিযানের খবর শুনে সবাই পালিয়ে যায়। দিলকুশায়ও কাউকে পাওয়া যায়নি। এসব জুয়া-ক্যাসিনোতে যারা জড়িত তাদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেয়া হবে। অভিযান শেষে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে তিনি জানান।

পূর্ববর্তি সংবাদফ্রান্সে কোলমার গ্র্যান্ড মসজিদে হামলা, আটক গাড়ির চালক
পরবর্তি সংবাদভারতীয় সেনাদের পিটুনির জেরে কাশ্মীরি কিশোরের আত্মহত্যা