এবার আরামবাগ, দিলকুশাসহ চার ক্লাবে পুলিশের অভিযান

ইসলাম টাইমস ডেস্ক: সম্প্রতি বিভিন্ন ক্লাবে অভিযানের পর এবার মতিঝিলের আরামবাগ, দিলকুশা, মোহামেডান ও ভিক্টোরিয়া ক্লাবে অভিযান চালাচ্ছে পুলিশ। আজ রবিবার বিকেল সাড়ে তিনটার দিকে অভিযান শুরু করেছে পুলিশ।

মতিঝিলের ডিসি আনোয়ার হোসেন সাংবাদিকদের কাছে এর সত্যতা নিশ্চিত করে বলেন, বিভিন্ন ক্লাব থেকে জিনিসপত্র এ ক্লাবে এনে রাখা হয়েছে বলে অভিযোগ পেয়েছি। এখানে ক্যাসিনো চালানোর অভিযোগও রয়েছে। তাই অভিযান চালানো হচ্ছে।

পূর্ববর্তি সংবাদমাঝ আকাশে ভয়াবহ বজ্রপাতের কবলে ভারতীয় দুই বিমান
পরবর্তি সংবাদফ্রান্সে কোলমার গ্র্যান্ড মসজিদে হামলা, আটক গাড়ির চালক