স্কুলে জুয়ার আসর, বরিশালে যুবলীগ নেতাসহ আটক ৯

ইসলাম টাইমস ডেস্ক: বরিশালে বিদ্যালয়ের কক্ষ দখল করে জুয়ার আসর বসানো স্থানীয় যুবলীগ নেতাসহ আট জুয়ারিকে আটক করেছে পুলিশ। নগরীর দক্ষিণ আলেকান্দা নুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের দ্বিতীয় তলা থেকে রোববার রাত ১০টার দিকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- যুবলীগ নেতা সোয়েব আহমেদ সেজান, আরিফ সরদার, ইকবাল, মো. শামীম, সাদেক সরদার, এনাম মাহমুদ রাকিব, জিয়াউদ্দিন তিতাস, বিপ্লব ও সুমন খান।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সোমবার কোতয়ালী মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) বশির আহমেদ জানান, ‘দীর্ঘ দিন ধরেই নুরিয়া স্কুলের দ্বিতীয় তলায় শ্রেণি কক্ষ দখল করে জুয়ার আসর বসিয়ে আসছিলো স্থানীয় একদল যুবক। প্রতিদিনের ন্যায় রোববার রাতেও তারা জুয়ার আসর বসালে সেখানে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

তবে আটককৃতদের কাছ থেকে জুয়ার টাকা বা অন্য কিছু পাওয়া যায়নি বলে দাবি এসআই বশিরের।

কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নুরুল ইসলাম বলেন, ‘মাদকের পাশাপাশি জুয়ার বিরুদ্ধে অভিযান শুরু করেছি। এর অংশ হিসেবে তাদের আটক করা হয়েছে।’

সূত্র : ইউএনবি

পূর্ববর্তি সংবাদপুলিশের নারী সোর্সকে গণধর্ষণ করেছে মাদক ব্যবসায়ীরা
পরবর্তি সংবাদপশ্চিমবঙ্গে এক মুসলিম শিক্ষার্থীকে নিয়ে নোংরা খেলা