জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ না করে চুপ থাকাটা বোবা শয়তানের কাজ: এরদোগান

ইসলাম টাইমস ডেস্ক: তুরস্কের প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান বলেছেন, জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ না করে চুপ থাকাটা বোবা শয়তানের কাজ। যদি বিশ্বের সবাইও চুপ থাকে, তবুও আমরা কথা বলব। তুরস্ক সব জালেমের মোকাবেলায় মাজলুমের পক্ষে রয়েছে।

যুক্তরাষ্ট্রে তুর্কি কমিউনিটির উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। এসময় রাসূলের (সা.) একটি হাদিসের উদ্ধৃতি দিয়ে তুর্কি প্রেসিডেন্ট বলেন, কাশ্মীরি জনগণের দুঃখ-কষ্টের আমরাও অংশীদার। তাদের ব্যথা আমাদের ব্যথিত করে।

এরদোগান বলেন, কাশ্মীরি জনগণের কষ্ট আমাদের ব্যথিত করেছে। গোটা ইউরোপ যখন শরণার্থীদের জন্য নিজেদের দরজা বন্ধ করে দিয়েছিল, তখন আমরা সিরিয়ানদের জন্য শুধু দেশের দরজাই নয়, হৃদয়ের দরজাও খুলে দিয়েছি।

জাতিসংঘের সাধারণ সভায় অংশ নিতে শনিবারই নিউইয়র্কে পৌঁছেছেন তুর্কি প্রেসিডেন্ট রজব তৈয়ব এরদোগান। এরমধ্যে রোববার মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের সঙ্গেও বৈঠক করেছেন তিনি।

এরদোগান জানিয়েছেন, আজ ২৪ সেপ্টেম্বর সাধারণ সভার প্রথম দিনে আন্তর্জাতিক শান্তি ও সুরক্ষা বিষয়ে কথা বলবেন তিনি।

সূত্র: আরটিই উর্দু

পূর্ববর্তি সংবাদথাপ্পড় দিয়ে ছাত্রের কানের পর্দা ফাটালেন প্রধান শিক্ষক
পরবর্তি সংবাদবাগদাদে মার্কিন দূতাবাস প্রাঙ্গণে দুটি বিধ্বংসী রকেট হামলা