বগুড়ায় ময়লার ভাগাড়ে পাওয়া গেল এক ট্রাক ছেঁড়া টাকা

ইসলাম টাইমস ডেস্ক: বগুড়ার শাজাহানপুরে ময়লার ভাগাড়ে পরিত্যাক্ত অবস্থায় এক ট্রাক ছেঁড়া টাকা উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার বেলা ১১টার দিকে উপজেলার খাওরা ব্রিজের নিচে ময়লার ভাগার থেকে ছেঁড়া টাকাগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার বেলা বাড়লে স্থানীয় জনতার নজরে আসে সেগুলো। মুহুর্তেই বস্তা বস্তা টাকা ফেলে দেয়ার তথ্য ছড়িয়ে পড়ে।

চলমান দূর্নীতি বিরোধী আন্দোলনে ভীত হয়ে টাকাগুলো রাঁতের আঁধারে ফেলে দেওয়া হয়েছে এমন গুজবে সেখানে উৎসুক মানুষেরা পথে নামে। পরিস্থিতি সামাল দিয়ে শেষ পর্যন্ত এগুলো বাংলাদেশ ব্যাংকের বর্জ্য বলে নিশ্চিত হয় পুলিশ। তবে এগুলো না পুড়ে কেন খোলা স্থানে ফেলে দেয়া হলো সে ব্যাপারে তদন্ত করে দেখা হচ্ছে।

বাংলাদেশ ব্যাংক বগুড়া শাখার যুগ্ম ব্যবস্থাপক মো: শাজাহান জানান, ফেলে দেয়া টুকরো গুলো বাংলাদেশ ব্যাংক বগুড়ার শাখার বাতিলকৃত, অপ্রচলনযোগ্য নোটের পাঞ্চ করা টুকরো। এগুলো মেশিন দিয়ে কেটে ফেলা হয়েছে। যা কখন’ই জোড়া লাগানো যাবে না। বগুড়া পৌরসভাকে এই ছেঁড়া টাকাগুলো ধ্বংস করার জন্য চিঠি দেয়া হয়েছিলো।

স্থানীয়রা জানান, গভীর রাতে কে বার কারা শাজাহানপুর উপজেলার বাগবাড়ী সড়কে জালশুকা খাউড়া ব্রীজের পাশে খালের পাড়ে ময়লার ভাগারে স্তুুপাকারে ছেঁড়া টাকা গুলি ফেলে রেখে যায়। সকালে সেগুলো দেখতে পেরে অনেকে বস্তায় ভরে ওই ছেঁড়া টাকা গুলো জ্বালানি হিসেবে নিয়ে যায়।

পূর্ববর্তি সংবাদআ’লীগের ২ নেতার বাসায় বিপুল পরিমাণ স্বর্ণ ও নগদ অর্থ
পরবর্তি সংবাদদেশে ‘বৈধ ক্যাসিনো’ প্রতিষ্ঠা করা হবে: পর্যটন সচিব