সরকারি সব ঠিকাদারি জি কে শামীম কীভাবে পেত তা খতিয়ে দেখা হচ্ছে : গণপূর্তমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: সরকারি প্রায় সব ঠিকাদারি কাজ জি কে শামীম কীভাবে পেয়েছে খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী শ ম রেজাউল করিম। আজ মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ঠিকাদারির কাজ বিষয়ে নিয়ম লঙ্ঘন হয়েছে কিনা তাও দেখা হবে। ঘুষ লেনদেনের অভিযোগও খতিয়ে দেখা হবে।

তিনি আরও বলেন,  জি কে শামীমের এসব দরপত্র পাওয়ার ক্ষেত্রে পূর্তমন্ত্রণায়লের কেউ যদি জড়িত থাকে সেটিও খতিয়ে দেখা হবে। এক্ষেত্রে কারো দুর্নীতি বরদাশত করা হবে না।

এদিকে জি কে শামীমের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে গণপূর্ত মন্ত্রণালয়ের প্রকৌশলী উৎপল কুমার দে’কে ওএসডি করেছে মন্ত্রণালয়। মঙ্গলবার গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপ-সচিব মোসা. সুরাইয়া বেগম স্বাক্ষরিত একটি প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা গণপূর্ত মেট্রোপলিটন জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী (বর্তমান কর্মস্থল) উৎপল কুমার দে’কে গণপূর্ত অধিদফতরে (রিজার্ভ) ন্যস্ত করা হয়েছে।

পূর্ববর্তি সংবাদভারত-পাকিস্তানে আঘাত হেনেছে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প
পরবর্তি সংবাদশেখ হাসিনার উন্নয়নের ট্রেনে ঢুকে পড়া দুর্নীতির ভূতদের ধ্বংস করতে হবে : ইনু