ইসলাম টাইমস ডেস্ক: ভারতের যুদ্ধবিমান মিগ টোয়েন্টি ওয়ান বুধবার সকালে মধ্যপ্রদেশের গোয়ালিয়রে দুই পাইলটকে নিয়ে ভেঙে পড়েছে। এসময় জরুরী এক্সিট দিয়ে বের হয়ে যান দুই পাইলট।
জানা গেছে, গোয়ালিয়রে ভারতীয় বিমান ঘাঁটির কাছেই ভেঙে পড়ে মিগ টোয়েন্টি ওয়ান। প্রশিক্ষণের সময় এই দুর্ঘটনা ঘটে। এরই মধ্যে ঘটনার তদন্ত শুরু করেছে ভারতীয় বিমান বাহিনী।
রাশিয়ায় তৈরি মিগ-টোয়েন্টি ওয়ান বা মিগ-টোয়েন্টি ওয়ান বাইসন সিঙ্গল ইঞ্জিন যুদ্ধবিমানের সর্বোচ্চ গতি ঘণ্টায় ২২৩০ কিলোমিটার। এর আগেও কোনো কারণ ছাড়াই ভেঙে পড়েছে ভারতের বেশ কয়েকটি যুদ্ধবিমান। সেগুলোতে হতাহতের ঘটনাও ঘটেছে।
















