রাজধানীর বিভিন্ন ফ্ল্যাটবাড়িতেও চলছে ক্যাসিনোর রমরমা ব্যবসা

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানী জুড়ে শুধু ক্লাবে নয়, বিভিন্ন অভিজাত এলাকার ফ্ল্যাটবাড়িতেও অবৈধ ক্যাসিনোতে চলছে জুয়ার ব্যবসা। এসব ক্যাসিনো চালাচ্ছেন যুবলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ঢাকায় ফ্যাটবাড়িতে এমন ২১টি ক্যাসিনোর বিষয়ে তথ্য পেয়েছে এলিট ফোর্স র‌্যাব।

এসব ফ্ল্যাটে ক্যাসিনো পরিচালনার কারিগরি দিকগুলো দেখতেন শতাধিক নেপালি নাগরিক। তারা বিদেশি ভ্রমণ ভিসায় এসে দিনের পর দিন জুয়া পরিচালনার কাজ করেছেন।

র‌্যাব সূত্রে জানা যায়, রাজধানীর অভিজাত গুলশান, বনানী, উত্তরার বিভিন্ন ফ্ল্যাটে তারা অবৈধ ক্যাসিনো ব্যবসার সন্ধান পেয়েছে। এছাড়াও বনানীর বাণিজ্যিক এলাকার কিছু ভবনেও রমরমা ক্যাসিনো ব্যবসা চলছে।

১৮ সেপ্টেম্বর মতিঝিলে চারটি ক্লাবের ক্যাসিনোতে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালানোর পর এসব নেপালি গা ঢাকা দিয়েছেন। তাদের খুঁজে পাওয়া যাচ্ছে না।

মতিঝিলের ফকিরাপুল ইয়াংমেনস ও ওয়ান্ডারার্স ক্লাব এবং মুক্তিযোদ্ধা ক্রীড়াচক্রে র‌্যাবের অভিযানে অবৈধ ক্যাসিনো মেলার পাশাপাশি সেগুলো পরিচালনায় যুবলীগ নেতাদের জড়িত থাকার বিষয়টি প্রকাশ পায়।

পূর্ববর্তি সংবাদআবারো ফিলিস্তিনি মন্ত্রীকে গ্রেফতার করেছে ইসরায়েল
পরবর্তি সংবাদ‘মুসলমানদের ভারত থেকে তাড়িয়ে পাকিস্তান-বাংলাদেশের হিন্দুদের আনা হবে’