ইসলাম টাইমস ডেস্ক: বিশেষ কারণে অনির্দিষ্ট সময়ের জন্য মুলতবি করা হয়েছে কাতারে বাংলাদেশি ইমাম নিয়োগের পরীক্ষা।
কাতার ধর্মমন্ত্রণালয়ের পক্ষ থেকে বাংলাদেশে পরীক্ষার জন্য নিযুক্ত শায়েখ ফখরুল হুদার কাছে প্রেরিত বার্তায় বলা হয়েছে, অনির্দিষ্ট কালের জন্য সফর মুলতবি রাখতে। এসময় সফর বন্ধের সুনির্দিষ্ট কোনো কারণ বলা হয়নি।
কাতারের ‘জামে শায়েখ মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আল সানি’ মসজিদের ইমাম মাওলানা মুশফিকুর রহমান ইসলাম টাইমসকে এ তথ্য জানান।
এর আগে কথা ছিল বাংলাদেশ থেকে কাতারে প্রায় দু’শ জন ইমাম নিয়োগ দেওয়া হবে। তার জন্য বাছাই পরীক্ষার কার্যক্রমের সময় ঘোষণা করা হয়েছিল অক্টোবরের প্রথমদিকে।
















