ক্যাসিনো ও জুয়ার আড্ডায় শোবিজ তারকাদের সংশ্লিষ্টতার অভিযোগ

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানীর বিভিন্ন ক্যাসিনো ও জুয়ার আড্ডায় শোবিজ তারকাদের সংশ্লিষ্টতার অভিযোগ পাওয়া গেছে। ক্যাসিনোগুলোতে কিছু মডেল ও অভিনেত্রীর নিয়মিত যাতায়াত ও এর সাথে সংশ্লিষ্ট প্রভাবশালীর সাথেও এদের ঘনিষ্ঠতা ছিল বলে সূত্র জানায়।

এদের মধ্যে  চলচ্চিত্র নায়িকা, উঠতি বয়সী মডেল ও অভিনেত্রীরাও রয়েছেন। এদের ক্যাসিনোয় আসা জুয়াড়িদের মনোরঞ্জন ও বড় বড় টেন্ডার ভাগিয়ে আনার কাজে ব্যবহার করা হতো।

পুলিশ জানায়, প্রভাবশালী ঠিকাদার হিসেবে পরিচিত যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া শামীম ওরফে জি কে শামীমসহ আটককৃতরা জিজ্ঞাসাবাদে এমন তথ্য দিয়েছেন। পুলিশের জিজ্ঞাসাবাদে জি কে শামীম বলেছেন, টেন্ডার পেতে চলচ্চিত্রের নায়িকাদের তিনি ব্যবহার করতেন। এ ছাড়া অনেক নেতা ও প্রভাবশালীও বড় কাজ ভাগিয়ে নিতে তাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতেন। এসব কারণে অনেক মডেল ও নায়িকা বিভিন্ন স্থানে এসব প্রভাবশালী নিজেদের বন্ধু পরিচয় দিতেন।

এদের মধ্যে বাংলা সিনেমার চার নায়িকার নাম জোরেশোরে আলোচিত হচ্ছে। যদিও তাদের প্রত্যেকেই অভিযোগ অস্বীকার করেছেন।

পূর্ববর্তি সংবাদলাইক গণার সুযোগ নাও থাকতে পারে, ভাবছে ফেইসবুক
পরবর্তি সংবাদআরবি কিতাব ডাউনলোডে সমস্যা? জেনে নিন সমাধান