ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় প্রধানমন্ত্রীর

ইসলাম টাইমস ডেস্ক: প্রধানমন্ত্রী শেখ হাসিনা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন। এই তথ্য নিশ্চিত করেন প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম।

ইহসানুল করিম জানান, জাতিসংঘ সদর দপ্তরের নর্থ ডেলিগেটস লাউঞ্জে মঙ্গলবার জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আয়োজিত মধ্যাহ্নভোজের সময় দুই নেতা শুভেচ্ছা বিনিময় করেন।

ইহসানুল করিম বলেন, প্রধানমন্ত্রী মঙ্গলবার রাতে লোট্টে নিউইয়র্ক প্যালেস হোটেলে মার্কিন প্রেসিডেন্টের সংবর্ধনায়ও যোগ দেন। জাতিসংঘ সাধারণ পরিষদের ৭৪তম অধিবেশনে যোগদান উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বর্তমানে নিউইয়র্কে অবস্থান করছেন।

পূর্ববর্তি সংবাদখিলগাঁওয়ে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধ’, নিহত ১
পরবর্তি সংবাদখুলনায় ব্যাবের ‘এনকাউন্টার’, ১ মাদক ব্যবসায়ী নিহত