ক্যাসিনো অভিযান অব্যাহত থাকবে : র‌্যাব মহাপরিচালক

ইসলাম টাইমস ডেস্ক: ক্যাসিনো বন্ধ করার যে অভিযান শুরু হয়েছে, তা চলতে থাকবে। সব ক্যাসিনো গুঁড়িয়ে দেওয়া হবে বলে মন্তব্য করেছেন র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক বেনজীর আহমেদ।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর বনানীর হোটেল নরডিকে জঙ্গিবিরোধী অভিযানে সক্ষমতা সংবলিত র‍্যাবের বিশেষ মহড়া শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

 

র‍্যাব মহাপরিচালক বলেন, ‘ক্যাসিনো নিয়ে ইতিমধ্যে অনেক আলোচনা হয়েছে। এর আগে তত্ত্বাবধায়ক সরকারের আমলে একটা শুদ্ধি অভিযান চলছিল। যেটা পরে মুখ থুবড়ে পড়েছিল। এখন একটি শুদ্ধি অভিযান চলছে। সেটা হয়তো আরও প্রসারিত হবে। এখন রাজনীতিবিদ, বড় ব্যবসায়ী, সরকারি দপ্তরের বর্তমান ও সাবেক ইঞ্জিনিয়ার, যাদের সাসপেন্ড করা হয়েছে, তাদের বিরুদ্ধে ইনভেস্টিগেশন শুরু হয়েছে। দুদক কাজ করছে।’

পূর্ববর্তি সংবাদপ্রথম বারের মতো ভ্রমণ ভিসা চালু করছে সৌদি আরব
পরবর্তি সংবাদদয়াময়! আলো দিন এই অন্ধ চোখে