ইসলাম টাইমস ডেস্ক: ভারতে অবৈধভাবে প্রবেশের চেষ্টার অভিযোগে ৮ বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সিমান্ত বাহিনী বিএসএফ।
ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়েছে, গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সন্ধায় পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগণা জেলার গাইঘাটা থানার গোবরাপাড়া এলাকা থেকে তাদের আটক করে ৬৪ নম্বর বেটেলিয়ানের জওয়ানরা।
পরে তাদের গাইঘাটা থানা পুলিশের হাতে তুল দেয় বিএসএফ। তাদের মধ্যে ৫ জন নারী ও ৩ জন পুরুষ রয়েছে। শুক্রবার সকালে তাদের বনগাঁ মহকুমা আদালতে পাঠায় পুলিশ।
















