আবারও উত্তাপ কাশ্মীরে, এক ভারতীয় সেনা ও তিন স্বাধীনতাকামী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর পরিস্থিতি আবার উত্তপ্ত হয়ে উঠেছে। আজ শনিবার ভারতীয় বাহিনীর হামলায় তিন কাশ্মীরী স্বাধীনতাকামী নিহত হয়েছেন। খবর পাকিস্তান ভিত্তিক সংবাদমাধ্যম জঙ-এর।

এদিকে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি একজন ভারতীয় সেনা নিহত ও দুই পুলিশ সদস্য আহত হওয়ার খবর প্রকাশ করেছে।

গতকাল শুক্রবার রাত থেকে পুনরায় বিক্ষোভ শুরু করে ভারত অধিকৃত কাশ্মীরের স্বাধীনতাকামী জনগণ। শনিবার দিনভর উপত্যকাটির বিভিন্ন এলাকায় স্বাধীনতাকামীদের বিরুদ্ধে অভিযান চালিয়েছে ভারতীয় বাহিনী।

 

পূর্ববর্তি সংবাদএবার ভারতের সঙ্গে ডাকযোগাযোগ বন্ধ করে দিল পাকিস্তান
পরবর্তি সংবাদআরো এক বাংলাদেশীকে ধরে নিয়ে গেছে বিএসএফ