আল্লামা হবিগঞ্জীর অবস্থা আশঙ্কাজনক, আনা হচ্ছে ঢাকার ইউনাইটেড হাসপাতালে

ইসলাম টাইমস ডেস্ক: জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী দা.বা. এর অবস্থা আশঙ্কাজনক। সিলেট থেকে এয়ার এম্বোলেন্সে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে আনা হচ্ছে৷

এর আগে গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) সিলেট রেঙ্গা মাদরাসায় সারাদিন বুখারীর দরস দিয়েছেন, রাতে হঠাৎ শরীর খুব বেশী খারাপ করায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়।

গতকাল রাত ৭ দিকে অসুস্থতা বেড়ে যাওয়াতে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) এয়ার এম্বোলেন্সে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তাকে আনা হচ্ছে বলে ইসলাম টাইমসকে জানিয়েছেন হুজুরের ছেলে মাওলানা মাসরূরুল হক।

হযরতের পরিবার সকলের নিকট বিশেষভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ তায়ালা যেন শিফায়ে কামেলা আজেলা দান করেন, হায়াতে তাইয়্যেবা দান করেন । এছাড়াও সামাজিক মাধ্যমে হুজুরের ছাত্ররা অসুস্থতার কথা জানিয়ে তাঁর পূর্ণ সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।

পূর্ববর্তি সংবাদঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত
পরবর্তি সংবাদভারতের আদালতে ইমরান খানের বিরুদ্ধে মামলা