ইসলাম টাইমস ডেস্ক: সরকারের সব দুর্নীতি সব চুরির খবর ক্যাসিনোর মাধ্যমে তা প্রকাশ হয়ে গেছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ক্যাসিনো তো ক্যাসিনো তার চেয়ে বড় কথা এই সরকার গত কয়েক বছরে ২৭ হাজার কোটি টাকা পাচার করেছে।
রাজশাহী নগরীর মাদরাসা মাঠের পূর্বে পাঠানপাড়া মোড়ের বড় রাস্তায় বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়ার মুক্তির দাবিতে দলটির বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কারাবন্দী বেগম খালেদা জিয়ার মুক্তি হবে না। তার মুক্তি আদায় করতে হবে। তাই এখন থেকে তীব্র আন্দোলনের প্রস্তুতি গ্রহণের জন্য দলের নেতারা রাজশাহী বিভাগের আট জেলার কর্মীদের আহ্বান জানান বিএনপি মহাসচিব।
রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন- বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, চেয়ারপার্সনের উপদেষ্টা মিজানুর রহমান মিনু, রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু প্রমুখ।
















