ইসলাম টাইমস ডেস্ক: স্বরাষ্ট্রমন্ত্রীই সম্রাটের গ্রেফতারের বিষয়ে বলতে পারবেন বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
আজ রবিবার শহীদ রমিজ উদ্দীন স্কুল সংলগ্ন এয়ারপোর্ট রোডে নির্মাণাধীন আন্ডারপাস পরিদর্শনকালে ওবায়দুল কাদের এ মন্তব্য করেন। এ সময় তিনি বলেন, শুধু এমপি-মন্ত্রী না বিএনপি নেতাদেরও সম্পদের হিসাব নেওয়া হবে।
ওবায়দুল কাদের বলেন, ঢাকা মহানগর দক্ষিণের যুবলীগ সভাপতি ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটের গ্রেফতারের বিষয়টি স্বরাষ্ট্রমন্ত্রীর এখতিয়ারে। তিনিই বলতে পারবেন সম্রাটকে গ্রেফতার করা হবে কি না।
















