আল্লামা হবিগঞ্জী ইউনাইটেডে চিকিৎসাধীন আছেন, দেখতে এসেছেন আল্লামা কাসেমী

ইসলাম টাইমস ডেস্ক: জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি, জামিয়া ইসলামিয়া আরাবিয়া উমেদনগর মাদরাসার মুহতামিম ও শায়খুল হাদীস আল্লামা তাফাজ্জুল হক হবিগঞ্জী দা.বা. বর্তমানে ইউনাইটেড হসপিটালের সিসি ইউনিটে চিকিৎসাধীন আছেন। হুজুরকে বিকেলে দেখতে এসেছেন জমিয়তের মহাসচিব শায়খুল হাদিস আল্লামা নূর হোসাইন কাসেমী।

এসময় আরও ছিলেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহসভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক, মাওলানা জুনায়েদ আল হাবিবী, কেন্দ্রীয় অর্থ সম্পাদক মুফতি জাকির হোসাইন কাসেমী এবং কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল্লাহ মাসউদ প্রমুখ। এ ছাড়াও ঢাকার বিভিন্ন বড় বড় উলামায়ে কেরাম হুজুরকে দেখতে এসেছেন বলে জানা যায়।

উল্লেখ্য গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) রাতে হঠাৎ হুজুরের শরীর খুব বেশী খারাপ করায় সিলেট মাউন্ট এডোরা হাসপাতালে ভর্তি করা হয়। গতকাল রাত ৭ দিকে অসুস্থতা বেড়ে যাওয়াতে আজ রবিবার (২৯ সেপ্টেম্বর) এয়ার এম্বোলেন্সে করে ঢাকার ইউনাইটেড হাসপাতালে তাকে আনা হয়েছে। বর্তমানে ইউনাইটেড হসপিটালের সিসি ইউনিটে চিকিৎসাধীন আছেন।

হযরতের পরিবার সকলের নিকট বিশেষভাবে দোয়া চেয়েছেন, আল্লাহ তায়ালা যেন শিফায়ে কামেলা আজেলা দান করেন, হায়াতে তাইয়্যেবা দান করেন। এছাড়াও সামাজিক মাধ্যমে হুজুরের ছাত্ররা অসুস্থতার কথা জানিয়ে তাঁর পূর্ণ সুস্থতা ও নেক হায়াতের জন্য দেশবাসীর নিকট দোয়া কামনা করেন।

পূর্ববর্তি সংবাদরেনিটিডিন: উৎপাদন, আমদানি ও বিক্রি নিষিদ্ধ করেছে ঔষধ প্রশাসন অধিদপ্তর
পরবর্তি সংবাদনতুন নামকরণ: নতুন উদ্যমে ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’ নামে কাজ করবেন বক্তারা