নতুন নামকরণ: নতুন উদ্যমে ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’ নামে কাজ করবেন বক্তারা

ইসলাম টাইমস ডেস্ক: দেশের সকল ওয়ায়েজদের ঐক্যবদ্ধ করে এক প্লাটফর্মে আনার জন্যে ২০১৮ সালের ২০ এপ্রিল গঠন করা হয় ‘ইত্তেফাকুল ওয়ায়েজীন বাংলাদেশ’ নামে একটি সংগঠন। দেশের পরিচিত প্রসিদ্ধ অনেক ওয়ায়েজ যুক্ত ছিলেন এ সংগঠনের সাথে। সংগঠনের পরিসর বাড়িয়ে কাজকে আরও বেগবান করার লক্ষ্যে নাম বদল করে রাখা হয় ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’।

এছাড়াও সংগঠনটির পুরোনো কমিটি ভেঙে মাওলানা আব্দুল বাসেত খান সিরাজীকে সভাপতি ও মাওলানা হাসান জামিলকে সেক্রেটারি করে নতুন কমিটি গঠন করা হয়েছে।

গতকাল (শনিবার) রাজধানীর বিএমএ মিলনায়তনে দিনব্যাপী ‘ওয়ায়েজ, খতীব ও দায়ী ওলামায়ে কেরামের করণীয়’ শীর্ষক কর্মশালায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।

সংগঠনটির উপদেষ্টা মাওলানা মামুনুল হক ও মাওলানা খালিদ সাইফুল্লাহ আইয়ূবীর যৌথ সঞ্চালনায় অধ্যক্ষ মিজানুর রহমান (দেওনা পীর) কর্মশালায় সভাপতিত্ব করেন।

জানা গেছে, ‘রাবেতাতুল ওয়ায়েজীন বাংলাদেশ’-এর কমিটির সাথে হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী একাত্নতা পোষণ করেছেন।

গতকালের কর্মশালায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন, মিরপুর আকবর কমপ্রেক্স এর মোহতামিম মুফতি দেলোয়ার হোসাইন, মধুপুর পীর মাওলানা আব্দুল হামিদ, জামিয়া ইউনুসিয়ার মুহতামিম মাওলানা মুবারকুল্লাহ, ডক্টর আ ফ ম খালিদ হোসাইন, মাওলানা উবায়দুর রহমান খান নদভী, মাওলানা মাহফুজুল হক, মুফতি মিযানুর রহমান সাঈদ, মাওলানা খোরশেদ আলম কাসেমী, মাওলানা সাজিদুর রহমান, মাওলানা মামুনুল হক,  মাওলানা জুনায়েদ আল হাবীব, মাওলানা ইমরান মাজহারী,  মাওলানা জুবায়ের আহমদ আনসারী, মাওলানা আব্দুল বাসেত খান সিরাজগঞ্জী, মাওলানা আজিজুল হক ইসলামাবাদী, মাওলানা হাসান জামিল, মুফতি সাখাওয়াত হোসাইন রাজি, মুফতি আহমদ আলী, মুফতি হাবিবুর রহমান মিসবাহ মাওলানা হামিদ জাহেরী, মাওলানা কেফায়েতুল্লাহ আল আযহারীসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম।

কর্মশালায় দেশের বিভিন্ন জেলা থেকে প্রায় হাজারখানেক নির্বাচিত ওলামায়ে কেরাম এবং খতীবগণ অংশগ্রহণ করেন।

পূর্ববর্তি সংবাদআল্লামা হবিগঞ্জী ইউনাইটেডে চিকিৎসাধীন আছেন, দেখতে এসেছেন আল্লামা কাসেমী
পরবর্তি সংবাদক্যাসিনোর মাধ্যমে সরকারের দুর্নীতি ও চুরির সব খবর প্রকাশ হয়ে গেছে : বিএনপি