বশেমুরবিপ্রবি ভিসির পদত্যাগ, পুলিশি প্রহরায় রাতের আধারে ছাড়লেন ক্যাম্পাস

ইসলাম টাইমস ডেস্ক: ছাত্রদের প্রবল প্রতিরোধের মুখে অবশেষে পদত্যাগ করলেন গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য খোন্দকার নাসিরউদ্দিন। গতকাল রবিবার রাত ৯টার পর কড়া পুলিশ পাহারায় নিজের কোয়ার্টার থেকে গাড়িতে করে তিনি ক্যাম্পাস ত্যাগ করেন।

আজ সোমবার দুপুরের পর তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবদুল্লাহ আল হাসান চৌধুরীর কাছে সাদা কাগজে লিখিত পদত্যাগপত্রটি জমা দেন। পরে তিনি সেটি শিক্ষামন্ত্রী ডা. দীপু মনির কাছে হস্তান্তর করেন।

আজ সন্ধ্যায় গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন শিক্ষামন্ত্রী ডা. দিপু মনি।

ক্ষমতার অপব্যবহারসহ নানা অভিযোগে আলোচিত উপাচার্য নাসিরের পদত্যাগ দাবিতে আন্দোলন করছিলেন শিক্ষার্থীরা। গত ২১ সেপ্টেম্বর একদল বহিরাগত শিক্ষার্থীদের ওপর হামলা চালানোর পর শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশে ঘটনা তদন্তে একটি কমিটি করে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। ওই কমিটি রবিবার সকালে ইউজিসি চেয়ারম্যানের কাছে প্রতিবেদন জমা দেওয়ার পর এদিনই তা শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।

পূর্ববর্তি সংবাদরংপুরে পথসভায় ভ্যান থেকে পড়ে মির্জা ফখরুল আহত
পরবর্তি সংবাদঅনলাইনে ক্যাসিনো পরিচালনাকারীকে বিদেশ যাওয়ার পথে বিমান থেকে আটক