রংপুরে পথসভায় ভ্যান থেকে পড়ে মির্জা ফখরুল আহত

ইসলাম টাইমস ডেস্ক: রংপুরে উপ-নির্বাচনের প্রচারণার সময় পিকআপ ভ্যান থেকে পড়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আহত হয়েছেন। আজ সোমবার বিকালে ৫টার দিকে রংপুরের শাপলা চত্বরের পথসভায় যোগ দিতে যাওয়ার সময় এ ঘটনা ঘটে। বর্তমানে তিনি স্থানীয় প্রাইম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান বলেন, আমরা রংপুরের পায়রা চত্বরের পথসভা থেকে ট্রাকযোগে শাপলা চত্বরের পথসভার দিকে যাচ্ছিলাম। আমাদের বহনকরা ট্রাকটি হঠাৎ হার্ডব্রেক করলে মহাসচিব পড়ে যান। ফলে তার হাতের তালু ফেটে যায়। তাৎক্ষণিকভাবে প্রাইম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি অধ্যক্ষ অধ্যাপক ডা. নুরুল ইসলামের তত্ত্বাবধানে।

হাসপাতালে মহাসচিবের সঙ্গে রয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আহসান হাবিব দুলুসহ স্থানীয় নেতাকর্মীরা।

পূর্ববর্তি সংবাদআমরা বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার: খন্দকার মোশাররফ
পরবর্তি সংবাদবশেমুরবিপ্রবি ভিসির পদত্যাগ, পুলিশি প্রহরায় রাতের আধারে ছাড়লেন ক্যাম্পাস