রাজধানী ঢাকায় চলছে ‘মিস ঢাকা ২০২০’ -এর আয়োজন

ইসলাম টাইমস ডেস্ক : রাজধানী ঢাকাকে মনে করা হয় মসজিদের শহর। সেই শহরে এখন সুন্দরীদের নিয়ে সুন্দরী প্রতিযোগিতার আসর ‘মিস ঢাকা ২০২০’-এর আয়োজন চলছে বলে খবর পাওয়া গেছে। একটি বেসরকারি সংস্থা স্টার প্লাস কমিউনিকেশন্স এর আয়োজক।

জানা যায়, এ প্রতিযোগিতায় বাহ্যিক সৌন্দর্যের পাশাপাশি নারীর লুকায়িত সৌন্দর্য ও বুদ্ধিবৃত্তিক উৎকর্ষতাকে প্রাধান্য দেওয়া হবে এ প্রতিযোগিতায়। এবারের প্রতিযোগিতার প্রতিপাদ্য হচ্ছে ‘বিউটি ইজ নট ইন দ্য ফেইস, বিউটি ইজ দ্য লাইট ইন দ্য হার্ট’।

গতকাল সন্ধ্যায় অফিসার্স ক্লাবের তৃতীয় তলার হাউজি কক্ষে প্রতিযোগিতার উদ্বোধন ও লোগো উন্মোচনে এসব জানান এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্টরা।

এদিকে সুন্দরী প্রতিযোগিতার নামে ‘মিস ঢাকা ২০২০’ অনুষ্ঠানকে নারীদের দেহ প্রদর্শন হিসেবে দেখছেন দেশের ধর্মপ্রাণ মানুষ। জাহিলিয়্যাতের অনুসরণে এ সুন্দরী প্রতিযোগিতার নিন্দা জানিয়ে তা  বন্ধের দাবি করে বিভিন্ন ধর্মীয় সংগঠন।

পূর্ববর্তি সংবাদবিখ্যাত ইউটিউবার জে কিমের ইসলাম গ্রহণ (ভিডিও)
পরবর্তি সংবাদইউরোপের মাটিতে কাদিয়ানিরা যে কৌশল অবলম্বন করছে