ইসলাম টাইমস ডেস্ক: জাতিসঙ্ঘের ৭৪ তম সাধারণ অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের দেয়া ভাষণ আলোড়ন তোলেছে। সবার কাছেই প্রশংসাযোগ্য এই ভাষণ ইতোমধ্যে ভাইরাল।
চারটি বিষয়ে তিনি প্রায় ৫০ মিনিট কথা বলেন। জলবায়ু পরিবর্তন, মানি লন্ডারিং, ইসলামোফোবিয়া ও কাশ্মির- এই চারটি বিষয় নিয়ে কথা বললেও প্রসঙ্গক্রমে আরও অনেক বিষয় উঠে এসেছে। সবচেয়ে বেশি কথা বলেছেন কাশ্মির নিয়ে।
ইতোমধ্যেই সামাজিক যোগাযোগ মাধ্যমে তার এই বক্তব্যের প্রশংসা করছে নেটিজেনরা। তারা ইমরান খানের এই জ্ঞানগর্ভ ও প্রজ্ঞাপূর্ণ বক্তব্যকে বিশ্বে শান্তি প্রতিষ্ঠার যথাযথ দিক নির্দেশনা হিসেবে মনে করছেন। ইমরান খানের দেয়া ভাষণের ভিডিওটি নিচে দেয়া হলো।
















