ইসলাম টাইমস ডেস্ক: শুধু দুর্নীতিবিরোধী অভিযান দিয়ে সামগ্রিক সংকট থেকে দেশকে বাঁচানো যাবেনা। জাতির এ দুঃসময়ে প্রয়োজন জাতীয় সংলাপ। একটি আন্তরিক জাতীয় সংলাপ ছাড়া প্রধানমন্ত্রী দেশকে বাঁচাতে পারবেন না।
আজ সোমবার জাতীয় প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে ‘চলমান দুর্নীতিবিরোধী অভিযান ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট’ সম্পর্কে দলীয় বক্তব্য উপস্থাপন করতে গিয়ে বাংলাদেশ কৃষক শ্রমিক জনতা লীগের প্রতিষ্ঠাতা সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী এসব কথা বলেন।
কাদের সিদ্দিকী বলেন, সত্যিকার অর্থে বর্তমান সরকার গণতান্ত্রিক সরকার নয়; জনগণের ভোটে নির্বাচিত সরকার নয়। এ অবস্থায় দেশের সংকট মুক্তির জন্য একটি জাতীয় সংলাপ আয়োজন করার আহবান জানান কাদের সিদ্দিকী।
















