ভাটারায় পিকচাপায় পথচারী নিহত

ইসলাম টাইমস ডেস্ক: রাজধানীর ভাটারা এলাকায় পিকআপভ্যানচাপায় এক পথচারী নিহত হয়েছেন। সোমবার রাত সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম ফিরোজ (৫০)।  এসময় আহত হয়েছেন দুই পথচারী। তাৎক্ষণিকভাবে হতাহতদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

ভাটারা থানার ওসি-তদন্ত আদিল হোসেন জানান, রাত সাড়ে ১০টার দিকে ভাটারা থানার অদূরে সড়কে পিকআপভ্যানচাপায় পথচারী ফিরোজসহ তিনজন গুরুতর আহত হন।

তাদের উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নিলে সেখানে দায়িত্বরত চিকিৎসক ফিরোজকে মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পরই গাড়িসহ পিকআপচালক আলাউদ্দিনকে (২৫) আটক করা হয়েছে।

নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

পূর্ববর্তি সংবাদরাজধানীর সোনারগাঁও হোটেলের আগুন নিয়ন্ত্রণে
পরবর্তি সংবাদনতুন পদ্ধতির ভ্যাট নিবন্ধনে সময় বেড়েছে ৩১ অক্টোবর পর্যন্ত