ইসলাম টাইমস ডেস্ক: ভারতীয় সেনাবাহিনী এবং স্বাধীনতাকামীদের মধ্যে সংঘর্ষে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে কাশ্মীর। আজ মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের গান্ডেরওয়াল এলাকায় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে আরো দুই স্বাধীনতাকামীর মৃত্যুর খবর পাওয়া গেছে।
আজ মঙ্গলবার সকালে জম্মু ও কাশ্মীরের গান্ডেরওয়াল এলাকায় দু’পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এ সময় ভারতীয় সেনাবাহিনীর গুলিতে আরো দুই স্বাধীনতাকামী মারা যান।
এর আগেও গত মাসের শেষের দিকে জম্মু ও কাশ্মীরের তিনটি পৃথক স্থানে ভারতীয় সেনাবাহিনীর গুলিতে ছয় স্বাধীনতাকামী মারা যান।
















