কাবা প্রাঙ্গণে বয়স্ক উমরাযাত্রীদের বিশেষ উপহার

ইসলাম টাইমস ডেস্ক: আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে পবিত্র কাবা প্রাঙ্গণে বয়স্ক উমরাযাত্রীদের বিশেষ উপহার দিয়ে সম্মান জানানো হয়েছে। যারা হুইল চেয়ারে করে তাওয়াফ ও সায়ী করেছেন তাদের এদিন বিনামূল্যে মসজিদে হারামের নিযুক্ত সহকারীরা তাদের তাওয়াফ ও উমরা করতে সাহায্য করেছেন।

মঙ্গলবার (১ অক্টোবর) আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত হয়। এদিন মক্কার মসজিদে হারামের প্রবেশমুখে প্রবীণদের একটি করে ব্যাগ উপহার দেওয়া হয়। ওই ব্যাগে টুপি, খেজুর ও জমজমের পানিসহ বেশ কিছু ধর্মীয় প্রচারপত্র রয়েছে। ওইসব প্রচারপত্রে প্রবীণদের অধিকার, মর্যাদা ও সম্মান প্রসঙ্গে পবিত্র কোরআনের আয়াত এবং হাদিস লেখা রয়েছে।

মসজিদের হারাম কর্তৃপক্ষ প্রবীণদের উপহার দেওয়ার কর্মসূচি গ্রহণ করে। অনেকেই উমরা পালন করে ফেরার পথে আবার অনেকেই উমরা করতে যাওয়ার পথে এমন উপহার পেয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় মসজিদে হারাম কর্তৃপক্ষের নিযুক্তরা বলেন, আমাদের সবার হৃদয়ে রয়েছে আপনাদের জন্য বিশেষ স্থান। আপনাদের জীবন অভিজ্ঞতায় ভরপুর। সমাজ-সভ্যতার জন্য আপনাদের অবদান রয়েছে। এই সামান্য উপহার কিছু না। আমরা আপনাদেরকে হৃদয়ের বন্ধনে আবদ্ধ করে রাখতে চাই।

পূর্ববর্তি সংবাদইরাকে সরকারবিরোধী বিক্ষোভ, বাগদাদসহ ৪ শহরে কারফিউ
পরবর্তি সংবাদআইনি প্রক্রিয়া ছাড়া খালেদা জিয়ার মুক্তি সম্ভব নয়: তথ্যমন্ত্রী