মাওলানা মুহিউদ্দীন খান রহ.-এর স্মরণে বৈঠক, স্মারক প্রকাশের সিদ্ধান্ত

ইসলাম টাইমস ডেস্ক: বাংলায় ইসলামি সাংবাদিকতার প্রবাদ পুরুষ মাসিক মদীনা সম্পাদক মাওলানা মুহিউদ্দীন খান রহ. স্মারক ও জাতীয় সেমিনার বাস্তবায়নের জন্য মাসিক মদীনার উদ্যোগে বৈঠক অনুষ্ঠিত হয়।

গতকাল (২ অক্টোবর) বুধবার সন্ধ্যায় রাজধানীর নয়াপল্টনস্থ রিসোর্সফুল সিটিতে মাসিক মদীনার বর্তমান সম্পাদক মাওলানা আহমদ বদরুদ্দীন খানের সভাপতিত্বে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে মরহুম খানের বর্নাঢ্যজীবনের জীবনের উপর একটি পূর্ণাঙ্গ স্মারক গ্রন্থ প্রকাশের সিদ্ধান্ত হয়। অপর এক প্রস্তাবে আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় পর্যায়ে সার্বজনীনভাবে একটি সেমিনারের সিদ্ধান্ত হয়। আগামী বুধবার ৯ অক্টোবর বাদ মাগরিব পরবর্তী বৈঠকের তারিখ নির্ধারন করা হয়।

মাওলানা মুহিউদ্দীন খানের ভক্ত ও লেখকদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন মাওলানা জহির ইবনে মুসলিম, মাওলানা রুহুল আমীন সাদী, মাওলানা শহিদুল ইসলাম কবির, মাওলানা সৈয়দ শামছুল হুদা, মুফতি নাসির উদ্দীন খান, মাওলানা খালেদুজ্জামান, মুফতি আল আমীন কাসেমী, মাওলানা ইসমাইল হুসাইন  এহসান সিরাজ, মুঈনুদ্দীন  প্রমুখ উপস্থিত ছিলেন।

পূর্ববর্তি সংবাদমনপুরার পথে, কেবিনের সেই রাত
পরবর্তি সংবাদএবার যুবলীগ  চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর ব্যাংক হিসাব তলব