ইসলাম টাইমস ডেস্ক: দেশে জঙ্গি-সন্ত্রাসের উত্থান হয়েছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, মাদরাসা থেকে নয়, সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন গ্রুপ ও অ্যাপসের মাধ্যমে দেশে জঙ্গিবাদের উত্থান ঘটেছে। মাদরাসায় আলেমদের কখনো জঙ্গি-সন্ত্রাসদের শিক্ষা দেওয়া হয় না। যে কারণে বর্তমান প্রজন্মকে সোশ্যাল মিডিয়া ব্যবহারের বিভিন্ন দিক সম্পর্কে সচেতন হতে হবে।
আজ বৃহস্পতিবার ঢাকার দোহার উপজেলার সরকারি পদ্মা কলেজের বার্ষিক ক্রীড়া ও একাডেমিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমরা চাই একটি সুন্দর বাংলাদেশ। আমরা ভবিষ্যত প্রজন্মের হাতে তুলে দিতে চাই সম্ভবনাময় এক বাংলাদেশ। যে লক্ষে শিক্ষার উন্নয়নে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
















