ইসলাম টাইমস ডেস্ক: সুনামগঞ্জের দোয়ারাবাজার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশের অভিযোগে এক বাংলাদেশিকে গুলিত করে হত্যা করেছে ভারতীয় বাহিনী বিএসএফ। বৃহস্পতিবার (৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টায় দোয়ারাবাজার সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত কামরুল ইসলাম উপজেলার নরসিংহপুর ইউনিয়নের রগারপাড় গ্রামের মো. আসক আলীর ছেলে।
স্থানীয় ও সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টায় নিজ গরু আনতে ওই কিশোর দোয়ারাবাজার উপজেলার সীমান্ত দিয়ে ভারতে অনুপ্রবেশ করে। এ সময় চেলা বিএসএফের ক্যাম্পের পাশ দিয়ে গরুটি নিয়ে বাংলাদেশে ফেরার পথে বিএসএফ তাকে লক্ষ্য করে গুলি ছুড়লে সে ঘটনাস্থলেই মারা যায়।
খবর পেয়ে নিহতের আত্মীয় স্বজন বর্তমানে ভারতের চেলা ক্যাম্পে অবস্থান করলে লাশটি বিএসএফের অধীনে চেলা ক্যাম্পে রয়েছে। দোয়ারাবাজার থানার ওসি মো. আবুল হাসেম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
















