আরো অনেক রাঘব বোয়াল ধরা পড়বে: ওবায়দুল কাদের

সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইসলাম টাইমস ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে চলমান শুদ্ধি অভিযানে আরো অনেক রাঘব বোয়াল ধরা পড়বেন।

আজ বৃহষ্পতিবার সচিবালয়ে মন্ত্রণালয়ের সভা কক্ষে সমসাময়িক রাজনৈতিক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘সারা বাংলাদেশে অপকর্ম যারা করেছে তাদের তালিকা প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আছে। বিগত দিনে যারা গ্রেফতার হয়েছেন তারা কেউ ছোট খাটো অপরাধী নন। অভিযানে আরো অনেক রাঘব বোয়াল ধরা পড়বে।’

বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে বিএনপি নেতারা যেভাবে কথা বলছেন, চিকিৎসকরা তেমন কিছু বলছেন না জানিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, কারাবন্দি খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়ে তার দল বিএনপির বক্তব্য ও চিকিৎসকদের বক্তব্য এক নয়। চিকিৎসকদের রিপোর্টের ওপর ভিত্তি করে কোনো কথা বলা হলে ব্যবস্থা নেওয়া হবে।

পূর্ববর্তি সংবাদবিজেপির মুখে মহাত্মা গান্ধী, অন্তরে নথুরাম গডসে: ওয়াইসি
পরবর্তি সংবাদজবিতে ছাত্রদলের ওপর ছাত্রলীগের হামলা, আহত ৫