ইরাকে কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ, ৩১ জনের প্রাণহানি

ইসলাম টাইমস ডেস্ক: ব্যাপক দুর্নীতি, বেকারত্ব ও নিম্নমানের সরকারি সেবার প্রতিবাদে ইরাকের রাজধানী ও দক্ষিণাঞ্চল জুড়ে রাস্তায় নেমে আসা বিক্ষোভকারীদের সঙ্গে দাঙ্গা পুলিশের সংঘর্ষে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩১। খবর এএফপির।

কারফিউ উপেক্ষা করে বিক্ষোভ করা লোকজনকে ছত্রভঙ্গ করতে পুলিশ টিয়্যার গ্যাস ও গুলি ছুড়লে উভয় পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এ আন্দোলন মোকাবেলা করা এখন প্রধানমন্ত্রী আদেল আবদেল মাহদির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। কেননা, এরআগে কখনো তাকে এ ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে হয়নি।

বিক্ষোভ শুরুর পর জনগণের উদ্দেশে দেয়া প্রধানমন্ত্রীর প্রথম ভাষণ শুক্রবার টেলিভিশনে প্রচার করার সময় বাগদাদে ব্যাপক গোলাগুলির শব্দ শোনা যায়।

তিনি সাম্প্রতিক ঘটনাবলীকে ‘রাষ্ট্রের জন্য ধ্বংসাত্মক’হিসেবে উল্লেখ করলেও বিক্ষোভকারীদের দাবির ব্যাপারে সরাসরি জবাব দেয়া থেকে বিরত থাকেন।

পক্ষান্তরে আবদেল মাহদি তার সরকারের বিভিন্ন অর্জনের কথা তুলে ধরেন এবং অভাবগ্রস্ত পরিবারের জন্য মাসিক ভাতা দেয়ার প্রতিশ্রুতি দেন।

পূর্ববর্তি সংবাদচলমান দুর্নীতিবিরোধী অভিযানে কেবল র‌্যাব নয়, সরকারের সব সংস্থা জড়িত
পরবর্তি সংবাদদিল্লি থেকে একটি কানাকড়িও আদায় করতে পারেননি প্রধানমন্ত্রী : রিজভী