চলমান উত্তেজনার মধ্যেই ইসরায়েল থেকে শক্তিশালী ট্যাংক কিলার কিনল ভারত

ইসলাম টাইমস ডেস্ক: কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে চলমান উত্তেজনা মধ্যেই এবার ভারতকে স্পাইক অ্যান্টি-ট্যাংক গাইডেড মিসাইল (ATGMs) দিল ইসরায়েল।

একটি সূত্র জানিয়েছে, প্রথম ধাপে ২১০ স্পাইক মিসাইল ও এক ডজন লঞ্চার ১০ দিন আগে ভারতে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে চলা চাপা উত্তেজনার মধ্যেই জরুরি ভিত্তিতে এই অস্ত্র ভারতীয় সেনায় অন্তর্ভুক্ত করা হয়েছে।

২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের বালাকোটে জইশ শিবিরের উপর ভারতীয় মিরাজ ২০০০ ফাইটার জেট অভিযানের পর প্রায় ২৮০ কোটি টাকা দিয়ে এই বিশেষ ক্ষমতাসম্পন্ন ফায়ার অ্যান্ড ফরগেট স্পাইক ATGMs কেনে ভারত। এগুলো ৪ কিমি দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম।

ভারতীয় সেনাবাহিনী সূত্র জানিয়েছে, ‘আগামী বছরের মধ্যে DRDO-র তৈরি করা মানব-পোর্টেবল ATGM তৈরি না-হলে ফের ইজরায়েলি এই অস্ত্রের অর্ডার করা হবে। আমরা কোনও অবস্থাতেই পিছিয়ে থাকতে চাই না।’

যদিও ২০২০ সালেই ভারতীয় সেনাবাহিনীকে মানব-পোর্টেবল ATGM উপহার দেওয়ার ব্যাপারে নিশ্চিত ডিআরডিও। গত মাসেই কুর্নুলে এই অস্ত্রের তিনটি সফল ট্রায়াল করেছে তারা।

পূর্ববর্তি সংবাদদিল্লি থেকে একটি কানাকড়িও আদায় করতে পারেননি প্রধানমন্ত্রী : রিজভী
পরবর্তি সংবাদপ্রত্যাশা: সভ্য সমাজ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে ইসলাম টাইমস