ব্যক্তি বা দল নয়, ক্যাসিনো অভিযান দেশজুড়ে দুর্বৃত্তায়নের বিরুদ্ধে : ওবায়দুল কাদের

ইসলাম টাইমস ডেস্ক: সুনামগঞ্জ থেকে সুন্দরবন কুতুবদিয়া থেকে তেতুলিয়া পর্যন্ত সারা বাংলাদেশের যেখানেই অপরাধী, দুর্বৃত্তরা চাঁদাবাজি, লুটপাট, টেন্ডারবাজি হবে, সেখানেই অভিযান চলবে জানিয়ে  সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, চলমান শুদি অভিযান কোনো ব্যক্তি গোষ্ঠী বা কোনো দলের বিরুদ্ধে নয়, এটা অপরাধীদের বিরুদ্ধে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

আজ শুক্রবার সকালে তিনি গাজীপুরের কালিয়াকৈর উপজেলার খাড়াজোড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আন্ডারপাস কাজের পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন আইনশৃঙ্খলা বাহিনীকে পরিষ্কারভাবে নির্দেশ দেয়া হয়েছে। প্রধানমন্ত্রী বিদেশে যাওয়ার আগে বলে গেছেন আমার এই শুদ্ধি অভিযান কোনোভাবেই শিথিল হবে না, এই অ্যাকশন প্রোগ্রাম চলতেই থাকবে।

তিনি আরো বলেন, পুলিশের কাজ পুলিশ করবে, র‌্যাবের কাজ র‌্যাব করবে। এখানে কাউকে ছোট করা হচ্ছে না। যাকে যে দায়িত্ব দেয়া হবে, সে সেই দায়িত্ব পালন করবে। এখানে কাজ ভাগ করা আছে। র‌্যাবের জন্য স্পেসিফিক দায়িত্ব আছে। আর চাঁদাবাজি- টেন্ডারবাজি থেকে শুরু করে আর কিছু নেই। আমি বলব একটা কথায় যে দুর্বৃত্তায়নের চক্র ভেঙ্গে দিতে প্রধানমন্ত্রীর বদ্ধ পরিকল্প এবং এ ব্যাপারে যা যা করা তা আমরা করবো।

পূর্ববর্তি সংবাদপ্রত্যাশা: সভ্য সমাজ বিনির্মাণে সহায়ক ভূমিকা পালন করবে ইসলাম টাইমস
পরবর্তি সংবাদকাশ্মিরে সংবাদ সংগ্রহের পরিবেশ নিশ্চিতের দাবিতে আন্দোলনে শতাধিক সাংবাদিক