কক্সবাজারে মাদ্রাসার মুহতামিমকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা

ইসলাম টাইমস ডেস্ক: কক্সবাজারের চকরিয়ায় জমির বিরোধকে কেন্দ্র করে কৈয়ারবিল মখজনুল উলুম মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক হাফেজ মওলানা রুহুল আমিনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শনিবার সকাল ৯টার দিকে উপজেলার কৈয়ারবিল ইউপির ৯ নম্বর ওয়ার্ডের মধ্যম কৈয়ারবিল গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুহুল আমিনকে বাঁচাতে তার বড় ভাই আমিনুর রশিদ এগিয়ে গেলে তাকেও কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে গেলে প্রাথমিক চিকিৎসা দিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন।

এ ঘটনায় জড়িত অভিযোগে স্থানীয়দের সহায়তায় মোহাম্মদ বেলাল উদ্দিন নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

চকরিয়া থানার ওসি হাবিবুর রহমান বলেন, কৈয়ারবিল এলাকায় জমির বিরোধের জের ধরে বৃদ্ধকে কুপিয়ে হত্যার ঘটনায় একজনকে আটক করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের আটক করতে পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে। মরদেহ পুলিশ হেফাজতে রয়েছে। পরে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হবে।

পূর্ববর্তি সংবাদফেনী নদী থেকে ভারতকে ১.৮২ কিউসেক পানি দেবে বাংলাদেশ
পরবর্তি সংবাদগত দশ বছরে দেশজুড়ে শুধু লুট আর হরিলুটই হয়েছে: মেনন