নিউইয়র্কে মসজিদের আজীবন সদস্য হলেন খালেদা জিয়া

জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার মসজিদে খালেদা জিয়ার আজীবন সদস্য পদের কাগজ নিচ্ছেন যুক্তরাষ্ট্র বিএনপির নেতারা।

ইসলাম টাইমস ডেস্ক: নিউইয়র্কের জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার মসজিদের আজীবন সদস্য হলেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

গত ২৯ সেপ্টেম্বর বাদ মাগরিব ৭১-২০ রুজভেল্ট অ্যাভিনিউয়ে অবস্থিত জ্যাকসন হাইটস ইসলামিক সেন্টার মসজিদ দোয়া মাহফিলের আয়োজন করে যুক্তরাষ্ট্র বিএনপি পরিবার। দোয়া মাহফিলের পর খালেদা জিয়াকে মসজিদের আজীবন সদস্য করা হয়। এ সময় তাঁর রোগমুক্তি ও কারামুক্তির জন্য দোয়া করা হয়।

গত ৮ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র বিএনপির এক পারিবারিক মিলন মেলা অনুষ্ঠিত হয়। মিলন মেলার অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্র যুবদলের সাধারণ সম্পাদক আবু সাইদ আহমদ দোয়া মাহফিলে উপস্থিত নেতৃবৃন্দ ও মুসল্লিদের সামনে মিলন মেলার হিসাব উপস্থাপন করেন এবং খালেদা জিয়াকে মসজিদের আজীবন সদস্য করার প্রস্তাব দেন।

মিলন মেলার আয়-ব্যয়ের হিসাব-নিকাশের পর হিসাবের উদ্বৃত্ত নগদ অর্থ এক হাজার ডলার যুক্তরাষ্ট্র বিএনপির সিনিয়র নেতাদের মাধ্যমে মসজিদ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে খালেদা জিয়াকে আনুষ্ঠানিকভাবে মসজিদের আজীবন সদস্য পদ দেওয়া হয়।

পূর্ববর্তি সংবাদদিল্লিতে হাসিনা-মোদি বৈঠক অনুষ্ঠিত, ৭ সমঝোতা স্মারক সই
পরবর্তি সংবাদকাশ্মীরে সরকারি অফিসের কাছে গ্রেনেড হামলা, আহত ১০