তিস্তা নদীতে যাত্রীবাহী নৌকাডুবি, নিখোঁজ ১০

ইসলাম টাইমস ডেস্ক: কুড়িগ্রাম জেলার রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তা নদীতে একটি যাত্রীবাহী নৌকা রবিবার দুপুরে ডুবে গেছে। এতে অন্তত ১০ জন নিখোঁজ রয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. রাশেদুল হক জানান, বুড়িরহাট থেকে নৌকাটি শীতাবখান যাচ্ছিল। সকাল ১১টার দিকে নৌকাটি হঠাৎ ডুবে যায়, সেসময় নদীতে তীব্র স্রোত ছিল।

নৌকায় কতজন যাত্রী ছিল সেটি জানা যায়নি। তবে ঘড়িয়ালডাঙা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবীন্দ্রনাথ কর্মকার বলেন, একটি নৌকা সাধারণত ৩৫ থেকে ৪০ জন যাত্রী নিয়ে যাত্রা করে।

নৌকাডুবির ঘটনায় কেউ নিহত হয়েছেন কিনা সেটি তাৎক্ষণিক জানা যায়নি। নিখোঁজ যাত্রীদের সন্ধান করছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। এদিকে নিখোঁজদের স্বজনসহ কয়েক হাজার মানুষ নদীর তীরে জড়ো হয়েছে।

পূর্ববর্তি সংবাদইসমাইল হোসেন যেভাবে হয়ে ওঠেন সম্রাট
পরবর্তি সংবাদঅগ্রগতি নেই তিস্তায়, উল্টো ভারত পেল ফেনী নদীর পানি