ঠাকুর শান্তি পুরস্কার গ্রহণ করলেন প্রধানমন্ত্রী

ইসলাম টাইমস ডেস্ক: আঞ্চলিক শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে কলকাতা এশিয়াটিক সোসাইটি কতৃক প্রদত্ত ‘ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮’ গ্রহণ করে প্রধানমন্ত্রী বলেছেন, ‘বাংলাদেশের মানুষ এই সম্মান পাওয়ার উপযুক্ত। কারণ, তারা ভোটের মাধ্যমে আমাকে ক্ষমতায় এনেছে।’ গতকাল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে  তাঁর অবদানের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়েছে।

কলকাতা এশিয়াটিক সোসাইটির সভাপতি অধ্যাপক ইশাহ মোহাম্মদ ভারতের রাজধানীর হোটেল তাজমহলে এক অনুষ্ঠানের মাধ্যমে শেখ হাসিনার হাতে এই পুরস্কার তুলে দেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশিষ্ট বুদ্ধিজীবী ও কলকাতা এশিয়াটিক সোসাইটির সাধারণ সম্পাদক সত্যব্রত চৌধুরী।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সম্মানে অনুষ্ঠানে সম্মাননাপত্র পাঠ করা হয়। সম্মাননাপত্রে বলা হয়, ‘এশিয়াটিক সোসাইটি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মানবিক উপলব্ধি ও শান্তিতে অবদান রাখার জন্য “ঠাকুর শান্তি পুরস্কার-২০১৮” প্রদান করে তাঁকে সম্মান জানাচ্ছে।’

 

পূর্ববর্তি সংবাদএনআরসির ব্যাপারে আদালতের নির্দেশ আছে : শেখ হাসিনাকে মোদি
পরবর্তি সংবাদসাংবাদিকদের মারধর করার অভিযোগে ক্লোজড পুলিশের এসআই