প্রধানমন্ত্রীর ‘চারপাশের কিছু নেতা’ নিয়ে আবারও মুখ খুললেন মেনন

ইসলাম টাইমস ডেস্ক:  বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন  প্রধানমন্ত্রীর ‘চারপাশের কিছু নেতা’ নিয়ে আবারও মুখ খুলেছেন। শেয়ারবাজার, দুর্নীতি ও ব্যাংক কেলেঙ্কারির জন্যে বিভিন্ন নেতাকে দায়ী করে প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে দেওয়া এক বক্তব্যে মেনন বলেন, ‘আপনার চারপাশে যারা রয়েছেন তাদের মধ্যে কিছু নেতা শেয়ারবাজার, দুর্নীতি ও ব্যাংক কেলেঙ্কারির সঙ্গে জড়িত।’ রবিবার (৬ অক্টোবর) দুপুরে বরিশালের বাবুগঞ্জ উপজেলা অডিটরিয়াম চত্বরে ওয়ার্কার্স পার্টির সম্মেলনে এসব কথা বলেন সাবেক এ মন্ত্রী।

তিনি বলেন, ‘দেশে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এতে ২০২৫ সালের মধ্যে ভারতকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ। কিন্তু কতিপয় রাজনৈতিক নেতা ক্ষমতার অপব্যবহার করে দুর্নীতি ও লুটপাটের মাধ্যমে বিশাল সম্পদের মালিক হয়েছেন।’

শুদ্ধি অভিযানকে সাধুবাদ জানিয়ে মেনন বলেন, প্রধানমন্ত্রীর নেওয়া সাম্প্রতিক দুর্নীতিবিরোধী অভিযান জনমনে আশার সঞ্চার করেছে। এ অভিযান সফল করতে যৌক্তিক পরিণতির দিকে যেতে হবে। রাজনীতিবিদদের হাতে এখন আর রাজনীতি নেই। রাজনীতি দখল করে নিয়েছে দুর্বৃত্তরা।’

বাবুগঞ্জ উপজেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি টিএম শাহজাহান তালুকদারের সভাপতিত্বে সম্মেলনে বক্তব্য রাখেন জাতীয় কৃষক সমিতির বাবুগঞ্জ উপজেলা সভাপতি অধ্যাপক গোলাম হোসেন, কেন্দ্রীয় যুব মৈত্রীর নেতা শাহিন হোসেন, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল খালেক, বরিশাল জেলা ওয়ার্কার্স পার্টির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলু, সাধারণ সম্পাদক সাবেক এমপি শেখ মো. টিপু সুলতান প্রমুখ।

পূর্ববর্তি সংবাদসেদিনের কথা—যদি আমাদের একটা পত্রিকা থাকত!
পরবর্তি সংবাদমার্চ করে সীমান্তে অবস্থান নিয়েছেন বিক্ষোভরত কাশ্মীরিরা