ইসলাম টাইমস ডেস্ক: ১৯৭১ সনে ভারত বাংলাদেশকে পাকিস্তানের বিরুদ্ধে স্বাধীনতা যুদ্ধে সাহায্য করেছিল। সেই সহায্য যতটা না বাংলাদেশের জন্যে তার চেয়ে বেশী নিজেদের স্বার্থেই ভারত করেছে। সেই সাহায্যের মাশুল এখনও পর্যন্ত বাংলাদেশ ভারতকে আদায় করে যাচ্ছে।
গতকাল এ নিয়ে একটি পোস্ট করেছেন ড. আসিফ নজরুল। পোস্টে তিনি লিখেছেন, ‘বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারত কেন সহায়তা করেছিল? করেছিল মূলত নিজের স্বার্থে। প্রথম স্বার্থ ছিল শত্রুরাষ্ট্র পাকিস্তানকে বিভক্ত করা। দ্বিতীয় স্বার্থ ছিল বাংলাদেশকে চুষে খাওয়ার চিন্তা। কায়দামতো সরকার এদেশে প্রতিষ্ঠা করতে পারেনি বলে সেটি অনেকদিন পর্য্ন্ত করতে পারেনি ভারত। ওয়ান-ইলেভেন প্রক্রিয়ার মধ্য দিয়ে ধাপে ধাপে সেই লক্ষ অর্জিত হয়েছে। বাংলাদেশকে চুষে খেতে দিতে রাজী বা বাধ্য সরকার অবশেষে প্রতিষ্ঠিত হয়েছে এদেশে।
তিনি আরও লেখেন, এখন আমার মনে হয় ১৯৭১ সালে একা পাকিস্তানের সাথে লড়ে দেশ স্বাধীন করতে পারলে ভালো হতো। সেটা বোধহয় অসম্ভব ছিল না। যদি আমাদের মধ্যে স্বাধীনতাবিরোধী তৈরী না হতো, যদি আমরা সবাই ঐক্যবদ্ধ থাকতাম, আমাদের ভূপ্রকৃতি আর জলবায়ুতে বেশীদিন টিকে থাকতে পারতো না পাকিস্তানের সৈন্যরা। মাথামোটা শয়তান পাকিস্তানীদের তাড়িয়ে আমরা এখন পরেছি শেয়ালবুদ্ধির ভারতের খপ্পরে।
















