ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরের বজ্রপাতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে চাঁদপুর তিন নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেড এলাকা এ দুর্ঘটনা ঘটে।
মৃতরা হলেন, কুমিল্লার চান্দিনা উপজেলার অহিদা বেগম (৬০), রেহেনা বেগম (৩২), তার ছেলে ষষ্ঠ শ্রেণির ছাত্র সাব্বির ও মেয়ে সামিয়া।
অহিদার বেগমের মেয়ে শাহিদা জানান, তার মা, বোন ও তাদের সন্তানদের নিয়ে চাঁদপুর তিন নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে আসেন। দুপুর দেড়টার পর বজ্রপাতে তারা আহত হন। পরে তাদের চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, বজ্রপাতে আহতদের হাসপাতালে আনার পরই তাদের মৃত বলে ঘোষণা করা হয়।
















