হিটলারি শাসন কায়েম করতেই আবরারকে হত্যা করা হল : ফখরুল

ইসলাম টাইমস ডেস্ক: দেশের মানুষের প্রতিবাদী কণ্ঠস্বরকে নির্মূল করে হিটলারি শাসন কায়েম করতে বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদকে হত্যা করা হয়েছে বলে মন্তব্য করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (৭ অক্টোবর) বিকালে এক বিবৃতিতে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ তথ্য জানান।

তিনি বলেন, অবৈধ আওয়ামী সরকারের দেশবিরোধী চুক্তির প্রতিবাদ করায় আবরারকে সশস্ত্র সন্ত্রাসীরা নৃশংস ও পৈশাচিক কায়দায় হত্যা করেছে।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, স্বৈরাচারী সরকারের ভয়াবহ দুঃশাসনের হিংস্র রূপ দেশের মানুষকে বোবা করে ফেলেছে। অজানা আশঙ্কা, আতঙ্ক আর ভয়ের এক বিষাদময় পরিবেশ মানুষের স্বাভাবিক জীবনযাপনকে বিপর্যস্ত করে তুলেছে।

বিবৃতিতে তিনি বলেন, আজ দুস্কৃতিকারীদের দ্বারা বুয়েটের মেধাবী ছাত্র আবরার ফাহাদকে নির্মমভাবে হত্যা করার ঘটনা আবারও প্রমাণ করল-বর্তমান স্বৈরশাহী দেশের মানুষের প্রতিবাদী কণ্ঠকে নির্মূল করে নিজেদের হিটলারি শাসন বজায় রাখতে চায়। তবে জনগণ তাদের এই মনোবাসনা কোনোদিনই পূরণ হতে দেবে না।

পূর্ববর্তি সংবাদআবরার হত্যা : প্রকাশ করা হল সিসিটিভির সেই ভিডিও ফুটেজ (ভিডিও)
পরবর্তি সংবাদগত ১০ বছর ধরে হিন্দুরা চমৎকারভাবে তাদের পূজা-পার্বণ উদযাপন করছেন : প্রধানমন্ত্রী