চাঁদপুরে বজ্রপাতে একই পরিবারে নিহত ৪

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদপুরের বজ্রপাতে দুই শিশুসহ একই পরিবারের ৪ জন নিহত হয়েছে। রবিবার দুপুর দেড়টার দিকে চাঁদপুর তিন নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেড এলাকা এ দুর্ঘটনা ঘটে।

 

অহিদার বেগমের মেয়ে শাহিদা জানান, তার মা, বোন ও তাদের সন্তানদের নিয়ে চাঁদপুর তিন নদীর মিলনস্থল বড়স্টেশন মোলহেড এলাকায় ঘুরতে আসেন। দুপুর দেড়টার পর বজ্রপাতে তারা আহত হন। পরে তাদের চাঁদপুর ২৫০ শয্যার সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক জানিয়েছেন, বজ্রপাতে আহতদের হাসপাতালে আনার পরই তাদের মৃত বলে ঘোষণা করা হয়।

পূর্ববর্তি সংবাদসিলেট দরগা মাদ্রাসার শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়ে হাসপাতালে
পরবর্তি সংবাদওমরার উপর সৌদি সরকারের ফি আরোপ, খরচ বাড়ল ১০ হাজার