বাহরাইনে শারদীয় দূর্গা পূজা

ইসলাম টাইমস ডেস্ক : মক্কা-মদীনার ভূমি সৌদ আরব সংলগ্ন এবং হাজারও নবী ও সাহাবাদের স্মৃতিধন্য দেশ বাহরাইনে নানা আয়োজনের ভেতর দিয়ে  উদযাপিত হয়েছে শারদীয় দুর্গা পূজা। বাহরাইনস্থ বাংলাদেশ হিন্দু মহাজোটের উদ্যোগে ৪ অক্টোবর স্থানীয় সময় রাত ৮ টায় স্থানীয় আল জিজনিয়া এলাকায় বাংলাদেশ দূতাবাস সংলগ্ন সুইমিংপুলে অনুষ্ঠিত হয় উৎসবটি।

জানা যায়, প্রতিদিন দুপুর একটা ৩০ হতে রাত ১০ টা পর্যন্ত মহাপ্রসাদ বিতরণের মাধ্যমে আগামী ৮ অক্টোবর পর্যন্ত চলবে এ উৎসব। উৎসবটি উদ্বোধন করে সার্বিক পরিস্থিতির খোঁজ খবর নেন বাহরাইনে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল (অব.) কে এম মমিনুর রহমান।

প্রসঙ্গত, বাহরাইনের রাজধানী মানামায় অবস্থিত ২০০ বছরের পুরনো একটি শ্রীকৃষ্ণ মন্দির পূনর্নিমাণে ৪২ লাখ ডলার অনুদান দিয়ে কয়েক মাস আগে একটি প্রকল্প উদ্বোধন করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৩৫ কোটি টাকা।

 

পূর্ববর্তি সংবাদসদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকাডুবি, নিখোঁজ ২
পরবর্তি সংবাদমোদী সরকারের উপর আস্থা কমেছে ভারতীয়দের