কুমিল্লায় সিজদারত অবস্থায় মাদরাসা ছাত্রের ইন্তিকাল

ইসলাম টাইমস ডেস্ক : কুমিল্লার মুরাদনগরে নামাজ পড়ার সময় সিজদারত অবস্থায় আব্দুল আজিজ (১৭) নামে এক মাদ্রাসা ছাত্র ইন্তিকাল করেছেন। সোমবার জোহরের নামাজের দ্বিতীয় রাকাতে সিজদারত অবস্থায় তিনি ইন্তিকাল করেন।

আবদুল আজিজ মুরাদনগর উপজেলার জামিয়া ইসলামিয়া মোজাফফারুল উলূম মাদ্রাসার কাফিয়া জামাতের ছাত্র। তিনি মুরাদনগর উপজেলার কামারচর গ্রামের আমীর হোসেন ছেলে। পরিবারে দুই ভাই চার বোনের মধ্যে আজিজ মাদ্রাসায় পড়াশোনা করতেন। বাদ মাগরিব জানাজা শেষে গ্রামের কবরস্থানে আবদুল আজিজের লাশ দাফন করা হয়।

মাদ্রাসার পরিচালক মুফতি আমজাদ হোসাইন বলেন,  আবদুল  আজিজ খুবই ভদ্র ছেলে ছিল। পড়াশোনার প্রতি তার দারুণ আগ্রহ ছিল। সব ওস্তাদরাই ছেলেটিকে ভালোবাসতেন। আমি আবদুল আজিজের জন্য মহান আল্লাহর দরবারে মাগফিরাত কামনা করি।

পূর্ববর্তি সংবাদআফগানিস্তানে ৩ ভারতীয় প্রকৌশলীর বিনিময়ে মুক্তি পেলেন ১১ তালেবান নেতা
পরবর্তি সংবাদসেলফি তুলতে গিয়ে মৃত্যু, শীর্ষে ভারত