ছাত্রলীগ অনেক ভালো কাজও করছে: ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

ইসলাম টাইমস ডেস্ক: চাঁদের গায়েও খুঁত আছে উল্লেখ করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নানা কারণে আগাছা-পরগাছা দলে অনুপ্রবেশ করেছে।ছাত্রলীগ অনেক ভালো কাজও করেছে।। তবে গুটিকয়েক লোকের কারণে ছাত্রলীগের অর্জন ম্লান হয়ে যেতে পারে না।

আজ মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে অপরাধ করে কেউ ছাড় পায়নি, পাবেও না জানিয়ে মন্ত্রী বলেন, অপরাধীদের শাস্তি পেতেই হবে। অপরাধী সবাইকেই শাস্তি পেতে হয়েছে। আওয়ামী লীগের মন্ত্রী, এমপি এবং দলের নেতাদের বিরুদ্ধেও অপরাধের দায়ে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়ার নজির রয়েছে।’

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, বুয়েট ছাত্র আবরার হত্যাকাণ্ড খুবই দুঃখজনক। কেউ ভিন্নমতাবলম্বী হলেও তাকে মেরে ফেলা যায় না। এ ঘটনায় ৫ মিনিটের মধ্যে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। কয়েকজনকে বহিষ্কার করা হয়েছে। জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে। অপরাধী কাউকে ছাড় দেওয়া হবে না।

ওবায়দুল কাদের বলেন, বিএনপির শাসনামলে তাদের দলের একজন অপরাধীর বিরুদ্ধে সাংগঠনিক ও প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়েছে, এমন নজির নেই। বরং তাদের শাসনামলে হাওয়া ভবন সৃষ্টি করে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছিল।

পূর্ববর্তি সংবাদপাঞ্জাব সীমান্তের কাছে পাকিস্তানি ড্রোন, উদ্বিগ্ন ভারত
পরবর্তি সংবাদভারতের সাথে দেশ বিরোধী চুক্তি জাতি মেনে নেবে না : আল্লামা বাবুনগরী