“মায়ের একটি কলিজা ছিদ্র হয়ে গেছে”

ইসলাম টাইমস ডেস্ক: কুষ্টিয়ায় পৌঁছেছে বুয়েট ছাত্র আবরার ফাহাদের লাশ। আজ মঙ্গলবার ভোররাত সাড়ে ৫টার দিকে মরদেহবাহী গাড়িটি শহরের শহীদ বীর মুক্তিযোদ্ধা আসাদ সড়কের (পিটিআই রোডের) নিজ বাড়িতে পৌঁছায়।

আবরার ফাহাদের লাশ বাড়িতে পৌঁছানোর খবর শুনে ভোররাত থেকেই সেখানে ভিড় জমাতে থাকে আত্মীয়-স্বজন ও প্রতিবেশীরা। পরে সকাল  সাড়ে ৬ টায় আল-হেরা জামে মসজিদের পাশে পিটিআই রোডে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়েছে।

সাজেদা খাতুন নামে আবরারদের এক প্রতিবেশী অ্যাম্বুলেন্সের গ্লাস দিয়ে আবরারের মরদেহ দেখে মন্তব্য করেন, মায়ের একটি কলিজা ছিদ্র হয়ে গেছে (সন্তান হারানো)। তাকে তারা কি বলে সান্ত্বনা দেবে।

জানা গেছে, দুপুর নাগাদ আবরারের দাফন হবে তাঁদের গ্রামের বাড়ি কুষ্টিয়ার কুমারখালী উপজেলার রায়ডাঙ্গায়। দাফনের আগে সেখানে তাঁর তৃতীয় জানাজা অনুষ্ঠিত হবে। আবরারের প্রথম জানাজা অনুষ্ঠিত হয়েছিল, ঢাকায় বুয়েট প্রাঙ্গণে গতকাল রাত দশটার দিকে। এরপর তাঁর মরদেহবাহী অ্যাম্বুলেন্স কুষ্টিয়ার উদ্দেশে ঢাকা ছাড়ে।

 

পূর্ববর্তি সংবাদআবরারের হত্যাকে অনাকাঙ্ক্ষিত মৃত্যু বলল বুয়েট প্রাশাসন
পরবর্তি সংবাদসম্রাট অসুস্থ, স্বাস্থ্য পরীক্ষার জন্যে ঢাকা মেডিকেলে