চলে গেলেন বারিধারা মাদরাসার মুহাদ্দিস মাওলানা আতিকুর রহমান

ইসলাম টাইমস ডেস্ক : জামিয়া মাদানিয়া বারিধারা’র মুহাদ্দিস হযরত মাওলানা আতিকুর রহমান (রহ.) আজ ভোর ৫টায় ইন্তিকাল করেছেন।  ইন্না-লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন।Image may contain: 1 person, beard, hat and closeup

দুটো কিডনী বিকল হয়ে পড়ায় গত প্রায় ১০ বছর যাবত ডায়ালাইসিস করে আসছিলেন। বিগত কিছু দিন ধরে গুরুতর অসুস্থ হয়ে ইউনাইটেড হাসপাতাল, পরে বাংলাদেশ মেডিকেল ও সর্বশেষ ক্রিসেন্ট হসপিটালের আইসিইউ’তে চিকিৎসাধীন ছিলেন।

চিকিৎসকের পরামর্শে গত রাতে তাঁকে হাসপাতাল থেকে মাদরাসায় তারপর বাসায় নেওয়া হয়।।

আজ সকালে বারিধারা মাদরাসায় তার জানাযা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

আল্লাহ তাকে জান্নাতের উচু মাকাম নসিব করুন। এবং শোক সন্তপ্ত পরিবারকে সবরে জমিল দান করুন।

পূর্ববর্তি সংবাদশুরুতেই বছরে ১৫ হাজার মেট্রিক টন এলপি গ্যাস যাবে ভারতে
পরবর্তি সংবাদপ্রশাসনকে হারপিক দিয়ে ধুয়ে-মুছে সাফ করতে হবে : আবুল হায়াত