ইসলাম টাইমস ডেস্ক: বুয়েট শিক্ষক সমিতি সভাপতি একেএম মাসুদ বলেন, ভিসি ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ। তাই আমরা তার পদত্যাগের দাবি জানাচ্ছি।
আজ বৃহস্পতিবার ক্যাম্পাসের শহীদ মিনারের সামনে ৭ দফা দাবি উত্থাপন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এ দাবি জানান।
সমিতির সভাপতি ‘আমরা ভিসির পদত্যাগ দাবি করছি। তিনি ’
ভিসি শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন মন্তব্য করে একেএম মাসুদ বলেন, ‘আমরা আশা করি তিনি তার পদ থেকে পদত্যাগ করবেন এবং যদি তিনি পদত্যাগ না করেন তাহলে আমরা সরকারকে আহ্বান জানাবো তাকে সরিয়ে দিতে।
তাদের অন্য দাবিগুলো হলো-আবরারের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করতে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করা, আবরার হত্যা মামলার ব্যয় বুয়েট প্রশাসনের বহন করা, বুয়েটে ছাত্র রাজনীতি নিষিদ্ধ করা, হত্যাকারীদের বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কার করা, অবৈধভাবে দখলে থাকা হলের আসন উদ্ধার করা এবং ক্যাম্পাসে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।
















